Scan & Get our app!
Get our app!
Download our app and stay connected on the go.
Scan & Get our app!
Scan QR-code to download our app and stay connected on the go.
CDS সোয়াপ নামেও পরিচিত ক্রেডিট ডিফল্ট সোয়াপ হলো এক ধরনেরডেরিভেটিভের নাম, যা ক্রেতারা ঋণখেলাপি হওয়ার ঝুঁকি ও অন্যান্য আর্থিক হুমকি এড়াতে ব্যবহার করেন। 2008 সালের অর্থনৈতিক সংকটের সময় ক্রেডিট ডিফল্ট সোয়াপের কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ দেখা গিয়েছিল। বর্তমানে, এগুলো এমন এক চুক্তিকে বোঝায়, যেখানে ইস্যুকারী ঋণখেলাপি হলে বিক্রেতারা ক্রেতাকে সব সুদ ও প্রিমিয়াম পরিশোধের সম্পূর্ণ দায়িত্ব নেন।

এই নিবন্ধে আমরা বাস্তব জীবনের কিছু উদাহরণসহ CDS সোয়াপ কীভাবে আর্থিক বাজারে ব্যবহার করা যায়, তা বিস্তারিতভাবে দেখব। পাশাপাশি, বিশেষ করে ক্রেতার জন্য ক্রেডিট ডিফল্ট সোয়াপের সঙ্গে জড়িত প্রধান ঝুঁকিগুলো নিয়েও আলোচনা করব।
কেউ CDS সোয়াপ কিনলে, ক্রেডিটের মেয়াদপূর্তির তারিখ না আসা পর্যন্ত নির্দিষ্ট সময় ধরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে সম্মত হন। আগে যেমন বলা হয়েছে, ঋণখেলাপি হলে চুক্তি অনুযায়ী বিক্রেতাকে সব সুদের হার ও প্রিমিয়াম পরিশোধ করতে হয়।
অন্যভাবে বললে, এটি এমন একটি উপকরণ, যা ক্রেতাকে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি অনেকটা বীমা পরিকল্পনার মতো কাজ করে। সম্ভাব্য ঝুঁকি বা এমন অপ্রত্যাশিত ঘটনা থেকে সুরক্ষা পেতে আপনি বারবার অর্থ পরিশোধ করেন, যেগুলো থেকে বড় ধরনের ক্ষতি হতে পারে।



CDS সোয়াপ প্রথম চালু হয় 1994 সালে। ব্লাইথ মাস্টার্সই প্রথম এগুলো আর্থিক বাজারে নিয়ে আসেন। তবে 2008 সালের আর্থিক সংকটের সময়ই এগুলো জনপ্রিয় হয়ে ওঠে। তখন সোয়াপ নিয়ন্ত্রণের জন্য কোনো আইনি উপকরণ বা কাঠামো ছিল না। সে সময় CDS সোয়াপের পরিমাণ ছিল $62.2 ট্রিলিয়ন, কিন্তু কয়েক বছর পর তা 50%-এরও বেশি কমে যায়।
বিনিয়োগকারীরা বিভিন্ন কারণে CDS নিতে পারেন। আর সেই কারণ সব সময় আর্থিক সুরক্ষা বা ক্ষতি এড়ানোর সঙ্গে সম্পর্কিত নয়। শেষ পর্যন্ত, আর্থিক বাজারের সব অংশগ্রহণকারীর একটাই লক্ষ্য—মুনাফা করা। এ কথা মাথায় রেখে, বিনিয়োগকারীরা নিচের কারণে ক্রেডিট ডিফল্ট সোয়াপ কিনতে পারেন:
হেজিং। হেজিং কৌশলবীমার আরেকটি ধরন হিসেবে ব্যবহার করা হয়। এগুলো বিনিয়োগকারীদের আকস্মিক দামের ওঠানামা থেকে মূলধন সুরক্ষিত রাখতে সাহায্য করে। ঋণগ্রহীতারা ঋণখেলাপি হলে সেই ঝুঁকি এড়াতে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ক্রেতা হিসেবে CDS চুক্তিতে অংশ নিতে পারে। এ ছাড়া, ঋণগ্রহীতাদের সঙ্গে সম্পর্ক নষ্ট না করেও ক্রেডিট ডিফল্ট সোয়াপ ব্যাংকগুলোকে বিনিয়োগে বৈচিত্র্য আনতে সাহায্য করে।
CDS চুক্তিতে যাওয়ার প্রধান ঝুঁকি হলো ক্রেতার ঋণখেলাপি হওয়ার সম্ভাবনা। ক্রেতা চুক্তি থেকে সরে গেলে, প্রাথমিক খরচ ও বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার একমাত্র উপায় হিসেবে বিক্রেতাকে অন্য ক্রেতা খুঁজতে হয়, অথবা অন্য পক্ষের কাছে নতুন সোয়াপ বিক্রির চেষ্টা করতে হয়। সাধারণত, নতুন ক্রেডিট ডিফল্ট সোয়াপ কম দামে বিক্রি হয়, ফলে লোকসান হয়।
এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।