Scan & Get our app!

Get our app!

Download our app and stay connected on the go.

Download app
লগ আউট
Are you sure you want to exist?
Denis Sergienko • 2026-10-27

তেলের দাম বাড়ছে, সোনার দাম কমছে, BTC ধুঁকছে

তেলের দাম বাড়ছে, সোনার দাম কমছে, BTC ধুঁকছে

বাজারের অনিশ্চয়তার কারণে সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রেও বিনিয়োগকারীরা সতর্ক থাকছেন। এই মুহূর্তে তেলের দাম বাড়ছে, সোনার দাম কমছে, আর বিটকয়েন টিকে থাকার লড়াই করছে। সবচেয়ে বেশি ট্রেড হওয়া অ্যাসেটগুলোর পরিস্থিতি একটু বিস্তারিত দেখে নেওয়া যাক।

তেলের দাম বাড়ছে

সপ্তাহের শুরুতে তেলের দাম ধীরে ধীরে বাড়ছে। এদিকে, প্রতি ব্যারেল ব্রেন্টের দাম $100 থেকে আরও দূরে সরে যাচ্ছে। এর প্রধান কারণ হলো, OPEC+ দৈনিক উৎপাদনের লক্ষ্যমাত্রা 2 মিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে নিকট ভবিষ্যতে সংস্থাটি স্বস্তিতে থাকতে পারবে। তবে মনে হচ্ছে, স্বস্তিতে থাকবে শুধু OPEC+। অন্যদের অনুভূতি তেমন হওয়ার সম্ভাবনা কম।

ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

সোনার দাম কমছে

অন্যদিকে, সোনার দাম ক্রমাগত পড়ছে। চলতি সপ্তাহের শুরুতে শুরু হওয়া USD-এর উত্থানের চাপে সোনার দাম $1,700-এর নিচে নেমেছে, আগের দামের তুলনায় কমেছে 1%।

এ ছাড়া, ডলারের ঘুরে দাঁড়ানোয় টানা 4 দিন ধরে সোনার দাম কমছে। এর ফলে মুদ্রানীতি কঠোর করার বিষয়ে বাজারের অংশগ্রহণকারীদের আস্থা কমে যাচ্ছে।

বাড়তে থাকা ইল্ডও সোনার দামের ওপর চাপ সৃষ্টির আরেকটি কারণ বলে মনে হচ্ছে। শুক্রবার দাম আবারও কমে $1,700-এর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়, যা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তোলে। সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুর দিকে কিছু ট্রেডার আশাবাদী থাকলেও, এখন আর তাঁরা তা নন।

BTC ধুঁকছে

গত সপ্তাহে বিটকয়েনের দাম আবার $20,000-এর নিচে নেমে যায়। কিছু বিনিয়োগকারী তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে না পারলেও, বিটকয়েনের দাম এখনও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ট্রেডারদের আশাবাদ সত্ত্বেও পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না। গত কয়েক মাস ধরে ক্রিপ্টোকারেন্সিটির দামে নিয়মিত ওঠানামা দেখা যাচ্ছে। নিকট ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হতে পারে—এমন কিছু মনে হচ্ছে না।