Scan & Get our app!

Get our app!

Download our app and stay connected on the go.

Download app
লগ আউট
Are you sure you want to exist?

নতুনদের জন্য ফিউচার্স কন্ট্র্যাক্টের ব্যাখ্যা

ফিউচার্স কন্ট্র্যাক্টের মাধ্যমে ট্রেডাররা পরবর্তী কোনো তারিখে নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট অ্যাসেট কেনা বা বেচার সুযোগ পান। ডেরিভেটিভস নামেও পরিচিত ফিউচার্স কন্ট্র্যাক্ট বিনিয়োগকারীদের অন্তর্নিহিত উপকরণ কেনা বা বেচার অধিকার দেয়, যাতে তারা দামের বৃদ্ধি বা পতন থেকে মুনাফা করার আশা করতে পারেন। অন্য কথায়, এতে শুধু একটি অ্যাসেটই পাওয়া যায় না, ভবিষ্যতের দামের ওঠানামা থেকে লাভবান হওয়ার অধিকারও পাওয়া যায়।

None

এই নিবন্ধে আমরা কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর দেব। ফিউচার্স কন্ট্র্যাক্ট কী? ফরওয়ার্ড ও ফিউচার্স কন্ট্র্যাক্টের মধ্যে পার্থক্য কী? কারা এগুলো ট্রেড করেন এবং কেন?

ফিউচার্স কন্ট্র্যাক্ট কী?

ফিউচার্স কন্ট্র্যাক্ট এমন একটি আর্থিক উপকরণ, যা সব বাজার অংশগ্রহণকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে দামের বৃদ্ধি বা পতনের ঝুঁকি গ্রহণ বা কমানোর সুযোগ দেয়। আপনি ফিউচার্স কিনলে বা বেচলে, পরিস্থিতি যা-ই হোক না কেন, পূর্বনির্ধারিত দামে অ্যাসেট কেনা বা বেচার অধিকার পান। এতে নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা থাকে, যদিও কিছু ঝুঁকি থেকেই যেতে পারে।

ফরওয়ার্ড ও ফিউচার্স কন্ট্র্যাক্ট

নতুনরা মনে করেন এই উপকরণগুলো একই। তা ঠিক নয়। বিবেচনায় রাখার মতো প্রধান পার্থক্যগুলো হলো:

  1. ফিউচার কন্ট্রাক্টের সব লেনদেন ফিউচার এক্সচেঞ্জে সম্পন্ন হয়। অন্যদিকে, ফরোয়ার্ড কন্ট্রাক্ট হলো কোনো সম্পদ কিনতে ও বিক্রি করতে আগ্রহী দুই পক্ষের মধ্যে করা চুক্তি।
  2. ফিউচার কন্ট্রাক্টগুলো মানসম্মতভাবে নির্ধারিত হয়। এর ফলে বিনিয়োগকারী, পণ্য উৎপাদক, ভোক্তা বা ট্রেডারদের জন্য এগুলো অপরিহার্য হয়ে ওঠে। এ ছাড়া, ফিউচার কন্ট্রাক্ট অনুযায়ী, আগে থেকে নির্ধারিত তারিখে একটি নির্দিষ্ট দামে সম্পদ কেনা বা বিক্রি করা হয়।
ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

ফিউচার কন্ট্রাক্ট ট্রেডিংয়ে কারা অংশ নেন?

সাধারণত, ফিউচার্স কন্ট্রাক্টে ট্রেডারদের দুইটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়। এর মধ্যে রয়েছে হেজার এবং স্পেকুলেটর:

  • হেজার হলেন ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা দামের ওঠানামার ঝুঁকি কমাতে এবং অপ্রত্যাশিত মূল্য পরিবর্তন থেকে নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতে এই আর্থিক উপকরণ ব্যবহার করেন।
  • স্পেকুলেটর হলেন স্বাধীন বাজার অংশগ্রহণকারী, যারা বন্ড, স্টক ও অন্যান্য কমোডিটির মতোই ফিউচার কন্ট্রাক্ট ট্রেড করেন।

এবার ফিউচার কন্ট্রাক্ট ট্রেডিংয়ের কয়েকটি প্রধান সুবিধা তুলে ধরা যাক, যেগুলোর কারণে এটি বন্ড বা স্টকের চেয়ে ভালো বিকল্প হতে পারে:

  1. ফিউচার্স মার্কেটে সাধারণত ভোলাটিলিটি বেশি থাকে। এর ফলে কন্ট্র্যাক্টের দাম বন্ড বা স্টকের তুলনায় বেশি ওঠানামা করে। একদিকে, ট্রেডারদের স্বল্পমেয়াদে মুনাফা করার সুযোগ বেশি থাকে। অন্যদিকে, এতে নিশ্চিতভাবেই ঝুঁকি বাড়ে।
  2. অন্যান্য বিনিয়োগ উপকরণের তুলনায় ফিউচার কন্ট্রাক্টে লিভারেজ বেশি থাকে। প্রাথমিক খরচের মাত্র 15% মার্জিন হিসেবে জমা দিয়েই একজন ব্যক্তি কন্ট্রাক্টের পুরো মূল্য থেকে সুবিধা পেতে পারেন। অর্থাৎ, কম তহবিল দিয়ে বড় ভলিউমে ট্রেড করা সম্ভব।
  3. ফিউচার ট্রেডাররা সাধারণত কম কমিশন দিয়ে থাকেন

সবশেষে, ফিউচারস চুক্তিও পণ্যবাজারের অংশ। এর ফলে তারল্য বাড়ে এবং দ্রুত লেনদেন হয়, যা সিদ্ধান্ত নেওয়া থেকে অর্ডার কার্যকর হওয়া পর্যন্ত সময় কমিয়ে আনে।

সারসংক্ষেপ

ফিউচার্স কন্ট্র্যাক্ট বুঝতে হলে, এগুলোকে এমন একটি বিকল্প বিনিয়োগের সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে, যেখানে ট্রেডিং খরচ কম। বিনিয়োগকারীরা এগুলোকে একটি স্বতন্ত্র অ্যাসেট শ্রেণি হিসেবে ব্যবহার করেন, যার সঙ্গে বন্ড, স্টক বা অন্যান্য ধরনের কমোডিটির সম্পর্ক নেই। ফিউচার্স কন্ট্র্যাক্টে ট্রেড করার বেশ কিছু সুবিধা রয়েছে। তবে, বাজারের অস্থিরতা বেড়ে গেলে কোনো কোনো সময় এতে আরও বেশি ঝুঁকি থাকতে পারে।

এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।